কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ এ ১১:৫৪ AM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
| সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ | বৈধ গ্রাহক ও নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী গ্রাহক সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে টেলিফোন/ লিখিতভাবে অভিযোগ জানালে উক্ত অভিযোগ নথিভুক্ত করে তাৎক্ষণিকভাবে বিউবোর কারিগরি দলের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়। কারিগরি দল সমস্যা চিহ্নিত করে অভিযোগ নিষ্পত্তি করে থাকে। |
| সেবা প্রাপ্তির সময় | ২৪ ঘণ্টা |
| প্রয়োজনীয় ফি | বিনামূল্যে |
| সেবা প্রাপ্তির স্থান | বিক্রয় ও বিতরণ বিভাগ/ইএসইউ এর নিয়ন্ত্রণাধীন অভিযোগ কেন্দ্র |
| দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী | নির্বাহী প্রকৌশলী/আবাসিক প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, সিএ, ফোরম্যান, লাইনম্যান, হেলপার |
| প্রয়োজনীয় কাগজপত্র | সর্বশেষ পরিশোধিত বিদ্যুৎ বিলের কপি |
| সেবা প্রাপ্তির শর্তাবলি | বৈধগ্রাহক এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে |
| সংশ্লিষ্ট আইন ও বিধি | বিদ্যুৎ আইন [Electricity Act-1910, As Amendment -2006], Commercial Operation Procedure বিদ্যুৎ মূল্য হার ও নিয়মাবলি-১৯৭৯ |
| সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা | তত্ত্বাবধায়ক প্রকৌশলী/নির্বাহী প্রকৌশলী/আবাসিক প্রকৌশলী |