Friday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ এ ০৮:৫৮ AM

ইলেকট্রনিক পদ্ধতিতে গ্রাহককে বিদ্যুৎ বিলের তথ্য প্রদান

কন্টেন্ট: সেবা এবং ধাপ

সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ

মিটার রিডার গ্রাহকের মিটার রিডিং সংগ্রহপূর্বক বিলিং সফটওয়্যারের মাধ্যমে বিল প্রস্তুত করে কম্পিউটার কেন্দ্রে প্রেরণ করে থাকে। উক্ত বিল নির্বাহী/আবাসিক প্রকৌশলী ও সিস্টেম এনালিস্ট কর্তৃক পরীক্ষা করা হয় এবং ইলেকট্রনিক লেজার সংরক্ষণ করে প্রস্তুতকৃত বিলের কপি বিল বিতরণকারীর মাধ্যমে/মোবাইলে ম্যাসেজের মাধ্যমে সাধারণ গ্রাহককে প্রদান করা হয়।

সেবা প্রাপ্তির সময়

৭ দিন

প্রয়োজনীয় ফি

বিনামূল্যে

সেবা প্রাপ্তির স্থান

বিক্রয় ও বিতরণ বিভাগ/ইএসইউ এর দপ্তর

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

নির্বাহী প্রকৌশলী/আবাসিক প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মিটার রিডার, সিস্টেম এনালিস্ট, মোবাইল অপারেটর

প্রয়োজনীয় কাগজপত্র

কম্পিউটার বিলিং-এর গ্রাহক নম্বর

সেবা প্রাপ্তির শর্তাবলি

বৈধ গ্রাহক হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

বিদ্যুৎ আইন [Electricity Act-1910, As Amendment -2006], Commercial Operation Procedure বিদ্যুৎ মূল্য হার ও নিয়মাবলি-১৯৭৯

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

মহাব্যবস্থাপক বাণিজ্যিক পরিচালন/প্রধান প্রকৌশলী/তত্ত্বাবধায়ক প্রকৌশলী/নির্বাহী প্রকৌশলী/ আবাসিক প্রকৌশলী

পদ্ধতি চিত্র

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন